প্রেমের সপ্তাহে ৭ টিপস, জানলে সম্পর্ক হবে মজবুত ......
প্রেমের সপ্তাহে ৭ টিপস, জানলে সম্পর্ক হবে মজবুত ......
ওডিডি বাংলা ডেস্ক: ভালোবাসা মানে কি শুধু 'আই লাভ ইউ' বা 'আই লাভ ইউ' বলা? অবশ্যই না. এই শব্দগুলো যতটা গুরুত্বপূর্ণ, অন্য অনেক বিষয়ও ততটা গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যিকারের ভালোবাসা কতটা বুঝবেন?
ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহটা প্রেমের সপ্তাহ হিসাবে উদ্যাপিত হয়; ‘ভ্য়ালেন্টাইন উইক’। তাই এই সপ্তাহেই জেনে নিন মনোবিদ সারা কুবরিকের কয়েকটি টিপস, যেগুলো আপনার সম্পর্ক আরও মজবুত করবে-
সমস্যা মেটানোর চেষ্টা করুন: যে কোনো সম্পর্কেই সমস্যা হতে পারে। ঝগড়া হতে পারে। সেই ঝামেলা মেটানোর চেষ্টা করুন। দরকার হলে কোনো বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন।
নির্দিষ্ট সময় শুধু তার জন্য রাখুন: আপনার কাছে কি প্রেমের সম্পর্কটি খুব দামি? তাহলে আপনার সঙ্গের মানুষটিকে আলাদা করে সময় দিন। তাতে দু’জনে দু’জনকে আরও ভালো করে চিনতে পারবেন।
প্রশংসা: প্রত্যেকেরই কিছু গুণ থাকে। সেই গুণের জন্য কেউ তার প্রশংসা করলে সে খুশি হতে বাধ্য। আর সেই প্রশংসা যদি কাছের মানুষের কাছ থেকে আসে, তাহলে তো বলার কিছু নেই। সম্পর্ক মজবুত করতে তার প্রশংসা করুন।
মতামতকে গুরুত্ব দিন: আপনার প্রেমের মানুষটির সেই মতামতকে গুরুত্ব না দিলে সেই সম্পর্ক টিকবে না। তাই তার কথা মন দিয়ে শুনুন এবং মতামতকে গুরুত্ব দিন।
‘না’ বললে, মেনে নিন: কোনো বিষয়ে উনি ‘না’ বললে, সেটিকেও সম্মান করুন। মেনে নিন তার কথা।
স্বাধীনতাও দরকার: তার সব বিষয়ে মাথা গলাবেন না। তাকে তার মতো থাকতে দিন কিছুটা সময়। নিজের মতো করে সিদ্ধান্ত নিতে দিন। তাহলে সমস্যা কমবে।
সৎ থাকুন: নিজের সব কথা যে তাকে খুলে বলতে হবে, এমন নয়। কিন্তু উনি যা জানতে চাইবেন, তার সদুত্তোর দিন। মিথ্যাচার করবেন না।